

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে সরকার। তবে হঠাৎ করে একটা দুর্যোগ এসে গেছে। ইরান-আমেরিকার মধ্যে যে যুদ্ধ, সে যুদ্ধ সমগ্র বিশ্বকে ক্ষতির মুখে ফেলেছে। আমরাও বাংলাদেশে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।
তিনি বলেন, এখানে তেলের দাম বেড়ে গেছে। এই সমস্যা তেল সংকটের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়। এই সমস্যা কিছুটা তৈরি করা দুঃখজনকভাবে কিছু মানুষ অনৈতিকভাবে ব্যবসা শুরু করেছে। যে ব্যবসা দেশ ও জাতির জন্য ক্ষতিকর। এটা করতে দেওয়া যাবে না। নজরদারি বাড়াতে হবে, কেউ যেন তেল বিক্রি করে ফায়দা না লুটতে পারে এজন্য প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আজ শুক্রবার (২৪ এপ্রিল) ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের জন্য এলজিইডি ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময় তিনি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ৬৫৮টি পরিবারকে ৫৭৮ বান্ডিল ঢেউটিন ও নগদ ২০ লাখ টাকা, জেলা পরিষদের পক্ষ থেকে ৬৫ জনকে ৩ লাখ ২৫ হাজার টাকার চেক এবং ৮৮টি মসজিদ ও মন্দিরে ৯০ লাখ টাকার অনুদানের চেক প্রদান করেন।
মন্তব্য করুন