বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে ছাত্রশিবির অতন্দ্র প্রহরী হয়ে মাঠে থাকবে: শিবির সভাপতি

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২০ পিএম
বেলকুচি উপজেলার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। 
expand
বেলকুচি উপজেলার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। 

আগামী ১২ তারিখে ভোট ডাকাতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা চিন্তা করছেন কেন্দ্র দখল করে ভোট নিবেন তাদেরকে বলবো বাংলাদেশ ছাত্র শিবির অতন্দ্র প্রহরী হয়ে মাঠে থাকবে। কোন রক্ত চক্ষুকে ভয় পায়না ছাত্রশিবির। সারাদেশে আজ দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। যা দেখে অনেকের আজ মাথা নষ্ট হয়ে গেছে। তাই বলবো তওয়া করে নাও অন্ধকার জগতের রাজারা। ভোট ডাকাতি করতে আসলে কাউকে ফিরে যেতে দেওয়া হবে না।

শনিবার ( ৭ ফেব্রুয়ারি) বিকালে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় একথা বলেন নুরুল ইসলাম সাদ্দাম।

এসময় তিনি আরো বলেন, স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে আমাদের বারবার ধোকা দেওয়া হয়েছে। যে সকল প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা পরবর্তীতে করা হয়নি। আমরা এবার রক্ত দিয়ে ২০২৪ ঘুরেছি। নতুন করে দেশ গড়ার স্বপ্ন দেখেছে মানুষ। আমরা রক্ত দিয়েছি প্রয়োজনে আবার রক্ত দেব। মনে রাখবেন বাংলাদেশ ছাত্রশিবিরের জন্মই হয়েছে ইনসাফের জন্য রক্ত দেওয়ার জন্য।

উপজেলা জামায়াতের আমীর আরুফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে সিরাজগঞ্জ ৫ আসনের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মন্জুর কাদের। এই আসনের ১১ দলের প্রার্থী অধ্যক্ষ আলহাজ্ব আলি আলম, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভি.পি ইব্রাহিম রনি, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) মো: মাহিন সরকার সহ প্রমূখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup