বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে ভয়াবহ আগুন, ২১ দোকান পুড়ে ছাই

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৩:৩৯ পিএম
দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস
expand
দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাটের গুদাম, তুলার মিল, গ্যাস সিলিন্ডার, কাপড় ও মুদিখানার দোকানসহ মোট ২১টি দোকান পুড়ে গেছে। সোমবার (০৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন সদস্য, সোহেল রানা, মাহাফুজুর রহমান ও নুর আমিন ইমন আহত হয়েছেন। আহতরা বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাজার ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, বাজারে কোনো পানির পাম্পের ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লেগেছে। ফলে ক্ষতির পরিমাণও বেড়েছে।

পাট ব্যবসায়ী মিলন সিকদার বলেন, ‘আমার গুদামে ২০০ মণের বেশি পাট ছিল। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা।’

এ বিষয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, ‘পাটের গুদামের পাশে থাকা একটি তুলার মিল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া আশপাশে পুকুর না থাকায় দূরের দুটি পুকুর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে হয়েছে।’

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। ত্রাণ ও দুর্যোগ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup