বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ফিরল আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সালেহ আহমদের মরদেহ

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৩:৩০ পিএম
দেশে ফিরল আরব আমিরাতে নিহত মৌলভীবাজারের সালেহ আহমদের মরদেহ
expand
দেশে ফিরল আরব আমিরাতে নিহত মৌলভীবাজারের সালেহ আহমদের মরদেহ

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি নাগরিক আহমদ আলী ওরফে সালেহ আহমেদের মরদেহ দেশে এসে পৌঁছেছে।

সোমবার (৯ মার্চ) আমিরাত এয়ারলাইনসের একটি ফ্লাইটে সকাল ৮টা ৫৫ মিনিটে সালেহ আহমদের মরদেহ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এসময় নিহতের স্বজনরা ছাড়াও সরকারের পক্ষে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

নিহত সালেহ আহমেদ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পৌরসভার গাজিটেকা এলাকার ছবর আলীর ছেলে।

এয়ারপোর্টের সার্বিক কার্যক্রম শেষে অভ্যন্তরীণ বিমানযোগে মরদেহ নেয়া হয় সালেহ আহমদের বাড়ি মৌলভীবাজারের বড়লেখায়।

স্বজনরা জানান, আহমেদ আলী ২৭ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমানে পানি সরবরাহের কাজ করতেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন