

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গ্রাহক সেবা মাস উপলক্ষে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক। বুধবার (১৫ জুলাই) ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব গ্রাহক ১ থেকে ৩০ জুন পর্যন্ত MTDRA, MSB, MMPDS এবং MSSA হিসাব প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, তারা আগামী ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে একই হিসাব পুনরায় চালু করলে সংশ্লিষ্ট সব ধরনের চার্জ মওকুফ করা হবে। পুনরায় চালু হওয়া হিসাবগুলো ধারাবাহিকভাবে চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে।
এ সুবিধা গ্রহণে আগ্রহী গ্রাহকদের নিজ নিজ ইসলামী ব্যাংক শাখায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।