সোমবার
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ের বোদায় ট্রাক-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২,  আহত ৬

পঞ্চগড় প্রতিনিধ
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম
বোদায় ট্রাক-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষ
expand
বোদায় ট্রাক-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষ

পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথর বোঝাই ট্রাক ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে খইটালী বর্মন (৫০) ও এক অজ্ঞাতনামা নারী (৫৫) সহ দুই নারীর মৃত্যু হয়েছে। এসময় দুই শিশুসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও ১ জন কে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে,নিহত খোইটালী বর্মনের বাড়ী পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের চেপ্টিপাড়া এলাকায়। তিনি ওই গ্রামের ধীরেন্দ্রনাথ বর্মনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দেবীগঞ্জ উপজেলার শহর থেকে যাত্রীসহ একটি থ্রি হুইলার বোদা উপজেলা শহরের দিকে আসছিল। এসময় থ্রি হুইলারটি বোদা উপজেলার চন্দনবাড়ি বাজার এলাকায় পৌঁছলে ব্যাটারি চালিত ভ্যানকে পাশ কাটাতে গিয়ে বোদা থেকে দেবীগঞ্জগামী একটি পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে খইটালি বর্মন নামে একজন নারীর ও হাসপাতালে নেয়ার পর অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়। আর ২ শিশু সহ ৬ জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ৫ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে এলাকাবাসী ট্রাকটিকে জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।

এদিকে বোদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক সড়ক দুর্ঘটনার দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X