মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি মন্ত্রণালয় থেকে পুরস্কার পেলেন পঞ্চগড়ের সাবেক ডিসি সাবেত আলী

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম
ভূমি সেবায় বিশেষ অবদান রাখায় ভূমি মন্ত্রণালয় থেকে পুরষ্কার পেয়েছেন পঞ্চগড়ের সদ্য সাবেক জেলা প্রশাসক সাবেত আলী।  
expand

অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা ও নাগরিকদের ভূমি সেবায় বিশেষ অবদান রাখায় ভূমি মন্ত্রণালয় থেকে পুরষ্কার পেয়েছেন পঞ্চগড়ের সদ্য সাবেক জেলা প্রশাসক সাবেত আলী।

সোমবার রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরষ্কার তুলে দেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ২০২৪-২৫ অর্থবছরে জেলা প্রশাসক ক্যাটাগরিতে তিনি শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।

জানা যায়, পঞ্চগড় জেলা প্রশাসক হিসেবে যোগদানের এক থেকে দেড় বছরের স্বল্প সময়েই পুরো জেলায় ভূমি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সরকারের এই কর্মকর্তা। তার নির্দেশনায় ভূমি অফিসে চালু করা হয় কর্পোরেট সেবা। যেখানে একই কক্ষে বসে সব কর্মকর্তা কর্মচারীরা নাগরিকদের সেবা দেন। এতে নামজারিসহ সব সেবা দ্রুত ও হয়রানিমুক্ত হচ্ছে বলে দাবি তাদের। এমনকি এই সিস্টেমের কারণে অসাধুচক্রের দৌরাত্ম কমার পাশাপাশি ফাইলের জট কমেছে যেমন, তেমনি গতি বেড়েছে ভূমি সেবার।

সাবেত আলী পঞ্চগড় জেলা প্রশাসক থেকে পদোন্নতি পেয়ে বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাবেত আলী বলেন, আমি চেষ্টা করেছি গ্রামের সহজ সরল মানুষরা যেন হয়রানিমুক্ত সেবা পায়। এক টেবিল থেকে অন্য টেবিলে ঘুরতে না নয়। তাই কর্পোরেট সেবা চালু করেছি। আমার এই চেষ্টার পেছনে আমার সহকর্মীরা দারুন ভূমিকা রেখেছে। এই অর্জন আমাদের সবার।

এবিষয়ে সাবেত আলী বলেন,আমি দায়িত্ব থাকা অবস্থায় চেষ্টা করেছি ভূমি সেবার মান ও সিস্টেম আপডেট করার৷ আশা করি প্রতিটি মানুষ খুব সহজে ভূমি সেবার পেয়েছে এবং ভবিষ্যতেও পাবেন৷

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank