সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৬:১৭ পিএম
ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত। ছবি: এনপিবিনিউজ
expand
ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত। ছবি: এনপিবিনিউজ

ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল ৪ টার এ ঘটনা ঘটে।

এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন।

তিনি জানান, একতা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়। ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, খবর পেয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন প্রস্তুত করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই সেটি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করবে।

উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে। তাৎক্ষণিকভাবে লাইনচ্যুত হওয়ার কারণ বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাটির কারণ অনুসন্ধানে কাজ করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup