

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর সেনবাগ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আল আমিন (৩০) নামের এক যুবক মারা গেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক ৯টায় সেনবাগ-সোনাইমুড়ী সড়কের কুটিরবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা আব্বাস ক্বারির ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র তিন দিন আগে সোমবার তার বিয়ে সম্পন্ন হয়েছিল। তিনি বাবা ও ভাইয়ের সঙ্গে মিলে ছাতারপাইয়া বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার দিন সোনাইমুড়ী থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কুটিরবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মুরগি বহনকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত আল আমিনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই অকালমৃত্যুর ঘটনায় নিহতের পরিবার, আত্মীয়স্বজন এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে সেনবাগ থানার ওসি আব্দুর রহিম সরকার জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি নিশ্চিত করেন যে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষেই এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো পক্ষ থেকে অভিযোগ দায়ের না হওয়ায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।