বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাতিয়ায় মৎস্য অধিদপ্তরের অভিযান

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পিএম
মৎস্য অধিদপ্তরের অভিযান
expand
মৎস্য অধিদপ্তরের অভিযান

‎নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী জাল, কারেন্ট জাল এবং নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

‎গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ এপ্রিল) দুপুর ১টা থেকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে হাতিয়া থানার ওসখালী পুরাতন বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

‎অভিযানের সময় এলাকার ২টি দোকান ও ৩টি গোডাউন তল্লাশি করে পাওয়া যায়— ‎২৪,২০০ মিটার কারেন্ট জাল, ১৫৮টি অবৈধ চায়না দুয়ারী জাল, ‎৪৮০ কেজি নিষিদ্ধ পলিথিন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ ৩৯ হাজার টাকা।

‎এসময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুইজন জাল ব্যবসায়ীকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। ‎পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালসমূহ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় এবং নিষিদ্ধ পলিথিন মৎস্য অধিদপ্তরের মালখানায় জমা দেওয়া হয়।

‎কোস্ট গার্ড জানিয়েছে, মৎস্য সম্পদ সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ‎

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন