সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালী কারাগারে চলছে ভোট, ৪২ বন্দি দিচ্ছেন পোস্টাল ব্যালটে ভোট  

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৮ পিএম
নোয়াখালী কারাগারে চলছে ভোট
expand
নোয়াখালী কারাগারে চলছে ভোট

নোয়াখালী জেলা কারাগারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে ভোটগ্রহণ। এজন্য কারাগারের ভিতরে দুটি ভোটকক্ষে ভোট দিচ্ছেন বন্দিরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৫ জন বন্দি ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জেল সুপার ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল বারেক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পোস্টাল ব্যালটে সকল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়েছে। এখানে মোট ৪৪ জন বন্দি ভোট দেওয়ার জন্য নাম অন্তর্ভুক্ত করেন। কিন্তু দুইজন বন্দি মামলার কারণে অন্যত্র অবস্থান করায় বাকি ৪২ জন বন্দি ভোট প্রদান করবেন।

জেল সুপার আরও বলেন, ভোট দেওয়া বন্দিদেরকে সকাল ৮টার আগে নাস্তা খেয়ে প্রস্তত থাকতে বলা হয়েছে। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক তা জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে পাঠানো হবে।

কারা কর্তৃপক্ষ জানায়, নোয়াখালী জেলা কারাগারে ৯৪১ জন বন্দি থাকলেও তাদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন মাত্র ৪৪ জন। যা মোট বন্দির ৪ দশমিক ৭ শতাংশ।

কারা কর্তৃপক্ষ আরও জানায়, বন্দিরা ১২ ফেব্রুয়ারি ভোটের আগে জামিনের আশায় পোস্টাল ব্যালটে আবেদন করতে এর বেশি রাজি হননি। কারণ এখানে আবেদন করে জামিন পেলে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ থাকবে না। আমরা অনেক বুঝিয়ে ৪৪ জনকে পোস্টাল ব্যালটে ভোট দিতে রাজি করিয়েছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন