

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামে শশুরবাড়ির পাশের একটি গাছ থেকে নরেশ দাস (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে স্থানীয় বাসিন্দাদের দেওয়া খবরের ভিত্তিতে কলমাকান্দা থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত নরেশ দাস সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দা। তিনি উপজেলার মৃত রসরাজ দাসের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বড়খাপন গ্রামে তাঁর শশুরবাড়িতে বসবাস করছিলেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজল সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছে ঝুলন্ত অবস্থায় নরেশ দাসের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে, ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।