বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁড়িপাল্লার জোয়ার দেখে প্রতিপক্ষরা আতঙ্কিত: নুরুল ইসলাম 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ এএম
চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুল ইসলাম বুলবুল
expand
চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুল ইসলাম বুলবুল

সারাদেশে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হওয়ায় প্রতিপক্ষরা আতঙ্কিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাঘডাঙ্গা ইউনিয়নের চরবাঘডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম বুলবুল বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে অবিচার, দুর্নীতি ও দুঃশাসনের শিকার। এবার জনগণ সেই অবস্থা থেকে মুক্তি চায়।

তিনি দাবি করেন, সারাদেশে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে যে জনসমর্থন তৈরি হয়েছে, তা দেখে বিরোধীরা ভীত হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষও পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত। দীর্ঘ প্রায় ৩৩ বছর ধরে একটি পরিবারের দুই ভাইয়ের শাসন ও শোষণের রাজনীতি থেকে মুক্তি চায় এই জেলার জনগণ।

এবার তারা ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক রাজনীতির পথে হাঁটতে চায়। জনসভায় জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup