

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে ঢাকা- সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বি ব্রাদার্স নামক একটি গার্মেন্টেস শ্রমিকরা। বন্ধ করে দেয়া হয় সড়কে যানচলাচল। এতে সড়কে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এক পর্যায়ে বিক্ষুব্দ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে বেশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।
এসময় ইটের আঘাতে ৭ পুলিশ সদস্য আহত হয়। এদিকে সড়ক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে দূরপাল্লা বিভিন্ন যানবাহন চালক ও যাত্রী সাধারন। শনিবার সকাল সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ ঘটনা ঘটে। এসময় নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরুদ্ধ থাকা ইউএনও সাইফুল ইসলামকে উদ্ধার করে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করেন।
শ্রমিকরা জানান, মৈকুলি এলাকার বি ব্রাদার্স কোম্পানি লিমিটেড নামে পোশাক কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কর্মচারী কাজ করেন। গত ডিসেম্বর থেকে চলতি মাস টানা ৩ মাসের বকেয়া বেতন ভাতার দাবি জানিয়ে আসছেন শ্রমিকরা। মালিকপক্ষ দিবো দিচ্ছি করে বেশ টালবাহানা করছে। এমনকি যারা বেতনের জন্য কথা বলছে ও প্রতিবাদ করছে তাদের ছাঁটাই করছে মালিকপক্ষ।
এদিকে, শনিবার সকাল ৭টায় শ্রমিকরা কারখানার ভেতরে কাজে যোগদান না করে তাদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সকাল ৮ টারদিকে শ্রমিকরা উত্তেজিত হয় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রে আনার চেষ্টা করলে দুপুর ১ টার দিকে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বেশ কযেক রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। উত্তেজত শ্রমিকেরা কারখানার ভবনে জানালার কাচ ও সড়কে বেশ কযেকটি গাড়ী ভাঙচুর করে। এসময় ইটপাটকেলের আঘাতে ৭ পুলিশ সদস্য আহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রনে পরে সেনাবাহিনী যোগ দেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে শ্রমিকরা তার উপর চড়াও হয়। তাকে কারখানার ভিতরের অবরুদ্ধ করে রাখে।
এদিকে দুপুর ২ টারদিকে স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ঘটনাস্থলে এসে কারখানার ভিতর থেকে নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামকে উদ্ধার করে। পরে মালিক পক্ষের সাথে কথা বলে পর্যায়ক্রমে আগামী ১ সপ্তাহের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা সড়ক থেকে সরে দাড়ায়। সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মন্তব্য করুন
