বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবক নিহত 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে নির্বাচন পরবর্তী সহিংসতায় মো. জসিম নায়েব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জসিম নায়েব ওই এলাকার মাফিক নায়েবের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসা পরিচালনার দায়িত্বে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ধানের শীষ প্রতীকের সমর্থকেরা ফুটবল প্রতীকের সমর্থক জসিম নায়েবের বাড়িতে গিয়ে গালিগালাজ করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাকে বেধড়ক মারধর করা হয়।

এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই মো. মশিউর রহমান অভিযোগ করেন, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির ছেলের নেতৃত্বে বিপুলসংখ্যক সমর্থক তাদের বাড়িতে হামলা চালায় এবং তার ভাইকে মারধর করে। হামলার পর অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

মুন্সীগঞ্জ সদর সার্কেলের (সদর-গজারিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup