

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার দরজারপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান সানিয়াত (৩২) ও সাকিব (৩০)। গুরুতর আহত অবস্থায় তুজ্জ (৩০) নামের অপরজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০টার দিকে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
