

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ভোটকেন্দ্রে ভোট গণনার সময় সাংবাদিকদের প্রবেশে বাধা দেন প্রিজাইডিং অফিসার নাহিদ আন্দালিব।
আজ বৃহস্পতিবার বিকেলে ভোট গ্রহণ শেষে ওই কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশের সময় এই ঘটনা ঘটে। সকাল সাড়ে সাতটার সময় মেহেরপুরের দুটি আসনের ২১৩টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।
ভোট গ্রহণ শেষ হলে সাংবাদিকরা সদর উপজেলার বুড়িপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছবি নেওয়ার জন্য গেলে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার প্রভাষক নাহিদ আন্দালিবের নির্দেশে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা এনপিবি নিউজের সাংবাদিক আবু আক্তার করণ, যমুনা টিভির সাংবাদিক রামিজ আহসান, কালবেলার সাংবাদিক খান মাহমুদ আল রাফি, দীপ্ত টিভির জাকির হোসেন, আমার সংবাদের সিরাজুদ্দোজা পাভেল, স্থানীয় অনলাইন বার্তা ‘মেহেরপুর’-এর সাজিবুল ইসলাম এবং এনটিভির ক্যামেরাম্যান নাসিম আহমেদকে প্রবেশে বাধা প্রদান করেন।
এ সময় কেন্দ্রটির মূল ফটকে দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যরা সংবাদকর্মীদের জানান, প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া ভেতরে প্রবেশ করা যাবে না। সাংবাদিকরা দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান, তারা ভেতরে ভোট গণনার ছবি নেওয়ার জন্য এসেছেন এবং অনুমতি চান। এ সময় একজন পুলিশ সদস্য অনুমতি নিতে প্রিজাইডিং অফিসার নাহিদ আন্দালিবের কাছে গেলে তিনি জানান, ভেতরে কোনো সাংবাদিক প্রবেশের অনুমতি নেই।
পরে ওই পুলিশ সদস্য সাংবাদিকদের জানান, প্রিজাইডিং অফিসারের অনুমতি না মেলায় ভেতরে প্রবেশ করতে দেওয়া সম্ভব নয়। পরে দুইজন সাংবাদিক ভেতরে প্রবেশ করে প্রিজাইডিং অফিসার প্রভাষক নাহিদ আন্দালিবের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। প্রিজাইডিং অফিসারের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, কেন্দ্র থেকে জেনে নিতে।
মন্তব্য করুন