বৃহস্পতিবার
২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে পাহাড়ের মাটি ধসে যুবকের মর্মান্তিক মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০১:১১ এএম
নিহত মো. জয়নাল মিয়া।
expand
নিহত মো. জয়নাল মিয়া।

মৌলভীবাজার সদর উপজেলায় পাহাড়ের মাটি ধসে চাপা পড়ে মো. জয়নাল মিয়া (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙলবার (২৪ মার্চ) রাতে মৌলভীবাজার সদর উপজেলার ৪নং আপার কাগাবলা ইউনিয়নের আপার কাগাবলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল মিয়া ওই গ্রামের মৃত জয়তুন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙলবার রাতে জয়নাল মিয়া পাহাড়ের মাটি কাটতে যান। মাটি কাটার একপর্যায়ে অসাবধানতাবশত পাহাড়ের একটি বিশাল অংশ ধসে তার গায়ের ওপর পড়ে। মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ততক্ষণে প্রাণহানি ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন