

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন। নির্বাচন কমিশন রমজান মাসেই এ নির্বাচন আয়োজনের আভাস দেওয়ায় মনোনয়ন পেতে দলীয় নেত্রীদের মধ্যে তৎপরতা বেড়েছে।
লক্ষ্মীপুর জেলা থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেত্রী সোহেলী পারভীন শিখা।
স্থানীয় সূত্র জানায়, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যোগাযোগ রক্ষা করে তিনি মনোনয়ন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ইসলামপুর (পালপাড়া) গ্রামের সন্তান সোহেলী পারভীন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় হয়ে তিনি দলীয় বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তৃণমূল সংগঠনে সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক কাজ এবং নির্বাচনকালীন কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে তার।
মনোনয়ন প্রসঙ্গে সোহেলী পারভীন বলেন, জাতীয় সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে কাজ করেছি। দল আমার প্রতি আস্থা রাখবে বলে আশা করি। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে জনগণের সেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চাই।
তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে দলের আন্দোলন-সংগ্রামে তিনি মাঠে সক্রিয় ছিলেন। দলের আদর্শ বাস্তবায়ন ও জনগণের কল্যাণে কাজ করার সুযোগ পেলে নিজেকে আরও নিবেদিতভাবে সম্পৃক্ত রাখবেন বলেও জানান।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে দলীয় অভিজ্ঞতা, তৃণমূলের সমর্থন এবং কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ অবস্থায় লক্ষ্মীপুর থেকে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনীতিতে আলোচনা ক্রমেই জোরদার হচ্ছে।
মন্তব্য করুন
