

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি গোডাউন থেকে যুক্তরাষ্ট্রের তৈরি ৭৭টি নতুন মোটরসাইকেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় রোববার দুপুরে গোডাউনটি সিলগালা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মোটরসাইকেলগুলো রাখা ছিল যশোর শহরের ৩ নম্বর ওয়ার্ডের ২৪২ নম্বর বাড়ির একটি গোডাউনে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গোদাউন মালিক হাফিজুর রহমান শিলু মোটরসাইকেলগুলোর আমদানি অনুমোদন, রেজিস্ট্রেশন বা অন্য কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। মোটরসাইকেলগুলোর মালিক হিসেবে পরিচিত আবু সাঈদ সাবু ঘটনাস্থলে উপস্থিত না হয়ে সময় প্রার্থনা করেন।
ম্যাজিস্ট্রেট গোডাউনটি সিলগালা করে মোটরসাইকেলগুলো জব্দ অবস্থায় রাখার নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দাখিল করতে না পারলে মোটরসাইকেলগুলো সরকারের হেফাজতে নেওয়া হবে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন
