মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০২:১১ এএম
হবিগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে দুইপক্ষের সংঘর্ষ
expand
হবিগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে দুইপক্ষের সংঘর্ষ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঘরের চালে ঢিল ছোড়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার চারগাঁও ভৈরবীকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান টেনু ও মাসুক মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় টর্চলাইট জ্বালিয়ে উভয়পক্ষের লোকজন একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
France VS Iraq
45'+2'
1 - 0
14' Kylian Mbappé
World Cup