

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরার বাসভবনে গত বুধবার (০৫ আগস্ট) হামলার ঘটনা ঘটেছে। এরপরই ওই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ।
নয়াদিল্লিতে সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে আয়োজিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে যোগ দেন সাকিব। এরপরই তার মাগুরার বাড়িতে কে বা কারা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ‘এর আগেও সেদেশে এক ক্রিকেটারের বাড়িতে হামলা হয়েছিল। ওখানে যা চলছে সেটা অমানবিক। সরকারকে ওরাই এনেছে। ওদের নির্দেশেই সরকার চলছে। ওখানে এর থেকে ভাল কিছু আশা করা যায়না। আশা করব ওখানে শান্তি আসবে এবং আইনের শাসন ফিরবে।’
এছাড়া বাংলাদেশে কোনোরকম উত্তেজনা শুরু হলে তার প্রভাব পশ্চিমবঙ্গে পড়তে পারে কি না এমন প্রশ্নের জবাবে দিলীপ বলেন, ‘বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা রাজনৈতিকভাবে অস্থির। সেই ধাঁচে ভারতেও জেন-জি নাম করে একই জিনিস করার চেষ্টা হয়েছে। সেখান থেকে মদত পেয়ে দেশ অশান্ত করার চেষ্টা হয়েছে। তারা জানেন না ভারতের সমাজ অনেক স্থিতধী। কিছু অর্বাচীন লোক নাচানাচি করেছিল তাদের আইনের আওতায় আনা হয়েছে। যারা বাংলাদেশ এবং পাকিস্তান থেকে অনুপ্রেরণা পেয়ে এখানে অশান্তি পাকানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্য ব্যর্থ হবে।’