বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বানিয়াচংয়ে জাল ভোটের চেষ্টায় ৭ কিশোর আটক

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম
আটক সাত কিশোর
expand
আটক সাত কিশোর

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টাকালে সাত কিশোরকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩৭ নম্বর বাগহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্র সূত্রে জানা যায়, সকালে কয়েকজন কিশোর একসঙ্গে ভোট দিতে কেন্দ্রে আসে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের হাতে থাকা ভোটার স্লিপ যাচাই করার সময় বয়সের সঙ্গে অসামঞ্জস্য লক্ষ্য করেন। পরে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং বিষয়টি নিশ্চিত হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করেন।

আটক কিশোররা ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বর্তমানে তাদের সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক সাতজনই অপ্রাপ্তবয়স্ক। তারা প্রশাসনের হেফাজতে রয়েছে। ভোটগ্রহণ শেষে তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup