বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদল নেতার গরুর খামার থেকে পিস্তল উদ্ধার

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ফেনীতে স্থানীয় যুবদল নেতা বদরুল আমীনের গরুর খামার থেকে একটি বিদেশী পিস্তল ও চারটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের ডাক্তার সাহাব উদ্দিনের বাড়ি সংলগ্ন স্থানে যুবদল নেতা বদরুল আমীনের গরুর খামার থেকে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।

ফেনীস্থ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গরুর খামার থেকে উদ্ধারকৃত পিস্তলসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। পরে এগুলো ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। এসময় যুবদল নেতা বদরুলের গরুর খামার থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও একটি ছুরি উদ্ধার করা হয়।

সূত্র জানায়, খামার মালিক বদর সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক দিদারুল আলমের প্রধান সহযোগি। গত দুইদিন যাবৎ দিদার আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকায় অস্ত্রটি বদরের খামারে নিয়ে রাখে আসেন।

ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘সেনাবাহিনীর অভিযানে পিস্তল উদ্ধারের ঘটনা শুনেছি। এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup