মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাঝপথে আটকে গেছে ট্রেন, ঢাকা-কক্সবাজার রেল যোগাযোগ বন্ধ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৫:৩০ পিএম আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৬:২১ পিএম
মাঝপথে আটকা পর্যটন এক্সপ্রেস। ছবি: সংগৃহীত
expand
মাঝপথে আটকা পর্যটন এক্সপ্রেস। ছবি: সংগৃহীত

টানা তিন দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পানির নিচে তলিয়ে গেছে রেললাইন। কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস (৮১৬) ট্রেনটি দীর্ঘ সময় ধরে মাঝপথে আটকে আছে।

এদিকে এমন পরিস্থিতিতে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে এ রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়।

ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পর্যটক এক্সপ্রেসসহ এই রুটে চলাচলকারী বিভিন্ন ট্রেনের শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, অতিবৃষ্টির কারণে চট্টগ্রামের জান আলীহাট স্টেশন এলাকায় রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। ফলে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস (৮১৬) ট্রেনটি ষোলশহর স্টেশন অতিক্রম করার পর জান আলীহাট স্টেশনের আগে রেললাইনে পানি থাকায় দীর্ঘ সময় ধরে মাঝপথে আটকে আছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইন থেকে পানি নেমে গেলে এবং নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর পুনরায় ট্রেন চলাচল শুরু করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Egypt
Scheduled
07 Jul, 10:00 PM
VS
World Cup