

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় ছাত্রদল নেতা মোহাম্মদ আবু শাকিল সাগরের বাসায় অভিযান চালিয়ে বিপুল ‘বিদেশি মদ’ উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। একটি সূত্র জানায়, অভিযানে প্রায় ২০০ বোতল ‘বিদেশি মদ’ উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে আটক করা হয়েছে বলেও জানানো হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বন্দর থানার কেবি দোভাষ লেন এলাকায় এ অভিযান চালানো হয়।
মোহাম্মদ আবু শাকিল সাগর বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীরের অনুসারী বলে জানা গেছে।
একাধিক সূত্রের দাবি, অভিযানের সময় ছাত্রদল নেতা সাগর ঘটনাস্থলে ছিলেন এবং তাকে আটক করা হয়েছে। তবে সংশ্লিষ্ট গোয়েন্দা পুলিশের একজন দাবি করেন, সাগরকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে প্রায় ২০০ বোতল বিদেশি মদ উদ্ধারের দাবি এবং আটকের বিষয়ে জানতে গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

