

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুকে ঢাকা মেডিকেল হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেডিসিন আইসিইউর মেডিকেল অফিসার চিকিৎসক-হাসান আল বান্না বলেন, মেঘমল্লার বসু-কে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল থেকেই তার অবস্থা অবনতি হয়েছে আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি তেমন উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে মেঘমল্লার বসু-কে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার পাকস্থলী ওয়াশ করেন।

