বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাতির পর পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ করেছিলেন তিনি

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
expand

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির সময় এক পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের মামলায় পারভেজ মো. আবুল কালাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু হানিফ এ রায় দেন।

মামলার রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ইফতেখার মাহমুদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবীর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৫ জুলাই রাতে চকরিয়া থানায় কর্মরত ওই পুলিশ সদস্যের বাসায় একদল দুর্বৃত্ত হানা দেয়। এ সময় তারা বাসার মালামাল লুটপাট করে। একপর্যায়ে ওই পুলিশ সদস্যের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি পারভেজ মো. আবুল কালামকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলাটির বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য, উপস্থাপিত নথি ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করেন আদালত। দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায়ের পর সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

তাদের ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের পরিবারের ওপর ডাকাতির পাশাপাশি ধর্ষণের মতো গুরুতর অপরাধের বিচারিক পরিণতি অপরাধ দমনে ইতিবাচক বার্তা দেবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank