

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য অপরিহার্য পণ্যগুলোর ওপর আগামী ছয় মাস ট্যাক্স থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (০৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ তথ্য জানান। এ সময় সংসদে সভাপতির দায়িত্ব পালন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
প্রধানমন্ত্রী বলেন, আগামী ছয় মাস সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য প্রয়োজনীয় অপরিহার্য পণ্যগুলোর ওপর কোনো ধরনের ট্যাক্স বা শুল্ক থাকবে না।
পণ্যগুলোর নাম উল্লেখ করে তিনি বলেন, এসব পণ্যগুলো হলো- সোলার প্যানেল, ইনভার্টার ব্যাটারি, স্ট্রাকচার সম্পর্কিত পণ্যের ওপর আরপিত সমূদয় কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক আগাম কর এবং দুই শতাংশ এর অতিরিক্ত অগ্রিম আয়কর হতে শর্ত সাপেক্ষে অব্যাহতি প্রদান করেছে।
তিনি আরও বলেন, দুই দিন আগে এই সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী বলেছিলেন, আগামী ছয় মাস পর্যন্ত এসব কোনো পণ্যের ওপর যাবতীয় ট্যাক্স গুলো থাকবে না।

