বৃহস্পতিবার
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মতলবে দেশীয় অস্ত্রসহ ৩ কিশোর আটক

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪ পিএম
‘তুই’ বলা নিয়ে উত্তেজনা, হামলার প্রস্তুতিকালে ৩ কিশোর ধরা
expand
‘তুই’ বলা নিয়ে উত্তেজনা, হামলার প্রস্তুতিকালে ৩ কিশোর ধরা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রেমঘটিত বিরোধের জেরে ‘তুই’ সম্বোধনকে কেন্দ্র করে সংঘর্ষের চেষ্টার সময় তিন কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দাসের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তাদের কাছ থেকে একটি ধারালো ছুরি, একটি ছেনী ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, শাহবাজকান্দি গ্রামের বিল্লাল শিকদারের ছেলে অন্তর (২২), মনির শিকদারের ছেলে আসিফ (২০) এবং ডাকুরকান্দি গ্রামের দুলাল প্রধানের ছেলে ইমরান (২০)।

নির্বাচনী মোবাইল টিম-৫৪’র ইন্সপেক্টর জলিল জানান, প্রেমসংক্রান্ত বিরোধের জেরে অপর এক কিশোরের ওপর হামলার প্রস্তুতিকালে স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।

আটককৃত অন্তর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তার চাচাতো ভাই নিরবের (২০) সঙ্গে দাসের বাজার এলাকায় স্থানীয় রাব্বি (২১) নামের এক যুবকের সন্ধ্যায় বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। ওই ঘটনার জের ধরেই তারা ঘটনাস্থলে যায়।

পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্থানীয়রা জানান, সময়মতো জনতার হস্তক্ষেপ না হলে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X