বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁধনকে হেনস্থার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের মশাল মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ এএম আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ এএম
বাঁধনকে হেনস্তার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের মশাল মিছিল। ছবি: এনপিবি
expand

ইতালির ভেনিসে চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাওয়া বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিক লাঞ্ছনার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের এক ব্যক্তির জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির বিচার এবং ঘটনার নিন্দা জানিয়ে বাঞ্ছারামপুরে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে পৌর যুবদল।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলীর নেতৃত্বে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীদের হাতে মশাল ও ব্যানার দেখা যায়। পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত ঐ ব্যক্তির নাম ইলিয়াস মিয়া। তিনি বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের মোহন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ থেকে ১২ বছর আগে ইলিয়াস মিয়া ইতালিতে যান। বর্তমানে তিনি স্ত্রী ও সন্তান নিয়ে ভেনিসে বসবাস করছেন। সেখানে তিনি ‘ভেনিস ইতালি ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি’র সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। তবে তার মা-বাবা ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ক্ষুণ্নকারী এবং দেশের শিল্পীদের হেনস্তা বা আক্রমণের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া যাবে না। তারা ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank