

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলোচিত ১৯ মামলার আসামি ছাত্রদল নেতা বাদশা জুয়েলকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের কার্যালয় সংলগ্ন রাস্তা থেকে ডিবি পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
পরে ওই দিনই তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাদশা জুয়েল উপজেলার চকবস্তা গ্রামের আবুল বাশার মিয়ার ছেলে এবং উপজেলা কাইমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ।
কসবা থানা সূত্রে জানা যায়, কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের চকবস্তা গ্রামের আবুল বাশার মিয়ার ছেলে জুয়েল উরফে বাদশা জুয়েলের বিরুদ্ধে গাজীপুর, বরিশাল, নারায়ণগঞ্জ ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকসহ নানা অপরাধে প্রায় ১৯টি মামলা চলমান রয়েছে।
চলতি বছরের ২৩ জানুয়ারি অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে কসবা থানায় একটি মামলা রয়েছে। (এফআইআর নং- ২১) ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, ‘আলোচিত আসামি বাদশা জুয়েলের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন কার্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, সম্প্রতি উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের নিয়ে করা মতবিনিময় সভায় এলাকার নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমান স্থানীয় প্রশাসনকে মাদক ও ড্রেজারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন এবং মাদকের বিষয়ে তাঁর দলীয় নেতা-কর্মীদেরকেও যেন কোনো প্রকার ছাড় দেওয়া না হয়। তিনি কসবা-আখাউড়ায় মাদক ও চোরাচালান নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর লিখিত আবেদন করেছেন। তাঁর এই সিদ্ধান্তকে এলাকার সকল মহলের লোকজন সাধুবাদ জানিয়েছেন।
মন্তব্য করুন