

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে ১৭টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার মাঝে খেজুর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ খেজুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী এবং পিআইও কর্মকর্তা।
এ সময় ১৭টি মাদরাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে মোট ১৯ কার্টন খেজুর তুলে দেওয়া হয়। প্রতিটি কার্টনে ৮ কেজি করে খেজুর ছিল, যা রমজান মাসে মাদরাসার শিক্ষার্থী ও এতিমদের ইফতারের জন্য বিতরণ করা হয়।
খেজুর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, রমজান মাসে এমন সহায়তা শিক্ষার্থীদের ইফতারে অনেক উপকারে আসে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন