রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে আবারও গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৮ পিএম
দুর্বৃত্তদের গুলিতে আহত ইমন
expand
দুর্বৃত্তদের গুলিতে আহত ইমন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি (বাদ্যকর পাড়া) এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইমন (২৩) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হোসেন মিয়ার ছেলে ইমনের ওপর অতর্কিতভাবে হামলা চালায় দূর্বৃত্তরা। এসময় তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ইমন গুরুতর আহত হন।

গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা আহত ইমনকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠান। ঘটনার পর এলাকায় অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে।

আহত ইমনের ভাই তরিকুল ইসলাম বলেন, সন্ধ্যায় আমার ভাই বাড়ির পাশে মসজিদের সামনে বসা ছিলো, এসময় তিনটি সিএনজি নিয়ে দশ থেকে বারোজনের একটি সন্ত্রাসী দল ইমনকে লক্ষ্য করে চলন্ত গাড়ি থেকে একাধিক গুলি ছুড়ে, তাদের ছোড়া তিনটি গুলি আমার ভাইয়ের শরীরে লেগেছে, গুলি করে গাড়িগুলো ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সাথে সাথে তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে যাচ্ছি। অবস্থা আশংকা জনক, এখন অজ্ঞান অবস্থায় রয়েছে। ইমনের পিতা হোসেন মিয়া জানান, আমার ছেলে পেশায় রাজমিস্ত্রী, কি কারণে, কারা গুলি করেছে কিছুই বুঝতে পারছি না।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, গুলাগুলির খবর শোনে দ্রুত ঘটনার স্থলে এসেছি। ঘটনার সাথে করা জড়িত তদন্ত চলমান রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান চলমান আছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X