বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ৬ প্রার্থী

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৯:২৭ পিএম
মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীরা
expand
মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের মধ্যে ৩টি থেকে মোট ৬জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

তারা হলেন, বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মমিনুল হক। বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসন থেকে তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রমিজ উদ্দিন, খেলাফত মজলিসের প্রার্থী বালী নাসের ইকবাল এবং বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালাম। বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. জুলফিকার হোসেন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) প্রার্থী মোঃ রহমাতুল্লাহ।

এছাড়া বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসন থেকে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৬ জন। সব মিলিয়ে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ২৩ জন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Bosnia-Herz VS Qatar
71'
2 - 1
29' Kerim Alajbegovic
34' Mahmoud Abunada
42' Hassan Al-Haydos
World Cup