মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী ও ১  প্রতিমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৯:০১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ক্রিয়েটিভ বা সৃজনশীল অর্থনীতি বিষয়ে জাতীয় স্টিয়ারিং কমিটি গঠন করেছে সরকার। সোমবার (১০ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সৃজনশীল অর্থনীতির আওতায় সাধারণত চলচ্চিত্র, নাচ, গান, নাটক, প্রকাশনা, বিজ্ঞাপন, স্থাপত্য, শিল্পকলা, কারুশিল্প, নকশা, সফটওয়্যার ও ভিডিও গেমসসহ সৃজনশীল কর্মকাণ্ডকে বোঝানো হয়।

দেশে সৃজনশীল অর্থনীতির বিকাশে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এ খাতের উন্নয়ন ও সম্প্রসারণে চলতি বাজেটেও কয়েক শ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

কমিটিতে বাণিজ্য ও শিল্পমন্ত্রী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী, পরিকল্পনা প্রতিমন্ত্রীসহ সৃজনশীল অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত প্রতিনিধিদের রাখা হয়েছে। যেমন বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, বেঙ্গল ফাউন্ডেশন, ব্র্যাকের প্রতিনিধিদেরও রাখা হয়েছে।

কী করবে

এই কমিটি মূলত চার ধরনের কাজ করবে। যেমন সৃজনশীল অর্থনীতি–সংক্রান্ত খাতভিত্তিক রোডম্যাপ অনুমোদন ও বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা; আন্তমন্ত্রণালয় ও আন্তসংস্থার কার্যক্রম সমন্বয় ও দিকনির্দেশনা প্রদান; বিভিন্ন খাতভিত্তিক কমিটিগুলোর কার্যক্রম পর্যালোচনা; ত্রৈমাসিক ভিত্তিতে বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন