

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাজ্যের ব্রাডফোর্ডের একটি পার্কে ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পশ্চিম ইয়র্কশায়ার পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় সময় গত বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে হলম উডের পিট হিল পার্কে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত দুই কিশোরের বয়স যথাক্রমে ১৬ ও ১৭ বছর এবং বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে।
পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ভুক্তভোগী কিশোরীকে বর্তমানে বিশেষভাবে প্রশিক্ষিত কর্মকর্তারা সহায়তা দিচ্ছেন এবং ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
সূত্র: বিবিসি