বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্রগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা ফাইয়াজ নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৯:৩৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য ফাইয়াজ তাজরিয়ান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে নগরীর শহীদ ওয়াসিম ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাইয়াজ তাজরিয়ান (২৫) হাটহাজারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ফ্লাইওভারের ওপর একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় মোটরসাইকেলে করে যাওয়ার পথে ফাইয়াজ তাজরিয়ান ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়।

চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান রিদয় বলেন, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। পাশাপাশি ফ্লাইওভারের লাইটও বন্ধ ছিল। ফাইয়াজ মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে না পেয়ে পেছন থেকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ফাইয়াজ তাজরিয়ান দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। মঙ্গলবার মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে স্লোগানও দিয়েছিলেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup