

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরির ঘটনার রহস্য উদঘাটন করে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করেছে থানা পুলিশ। পৃথক অভিযানে চুরির ঘটনায় জড়িত এক ব্যক্তি ও অন্য একটি মামলার এক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার পূর্ব চন্ডিপুর এলাকার ইসমাইল হোসেনের বসতঘরে চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্তে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর চন্ডিপুর এলাকার মো. মনির হোসেন ওরফে মায়া মনির (৩২)কে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী স্বর্ণের নেকলেস, গলার চেইন, কানের দুল, ঝুমকা, ব্রেসলেট, চারটি আংটিসহ চুরি যাওয়া বিভিন্ন স্বর্ণালংকার, একটি রুপার কানের রিং ও একটি হাতঘড়ি উদ্ধার করে পুলিশ। তিনি একটি ডাকাতি প্রস্তুতি মামলারও পরোয়ানাভুক্ত আসামি।
এদিকে পৃথক অভিযানে রামগঞ্জ থানার আরেকটি মামলার এজাহারভুক্ত আসামি সবুজ হোসেন (৪০)কেও গ্রেপ্তার করা হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দীন চৌধুরীর নেতৃত্বে অভিযান দুটি পরিচালিত হয়। পরে গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।