বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি ৩শ কেজি বই বিক্রির অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১১:১০ এএম
ছবি: প্রতিনিধি
expand
ছবি: প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে সরকারি প্রায় ৩০০ কেজি নতুন ও পুরাতন বই কেজি দরে (ভাঙ্গারি হিসেবে) বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মাদ্রাসা সুপার মাওলানা ওমর ফারুকের এমন কর্মকাণ্ডে উপজেলা জুড়ে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৬ জুন) মাদ্রাসা সুপার মাওলানা ওমর ফারুক মাদ্রাসার গুদামে সংরক্ষিত থাকা সরকারি বিভিন্ন শ্রেণির প্রায় ৩০০ কেজি নতুন ও পুরাতন বই এক ভাঙ্গারি ব্যবসায়ীর কাছে কেজি দরে বিক্রি করে দেন। বইগুলো যখন ভ্যানগাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে।

ঘটনাটি জানাজানি হলে তাৎক্ষণিক স্থানীয় কয়েকজন উৎসুক জনতা বইভর্তি ভ্যানটি আটকে দেয়। পরে বিষয়টি চরফ্যাশন উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। সরকারি বই এভাবে কেজি দরে বিক্রি করে দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সচেতন মহলে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয়রা জানান, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য দেওয়া সরকারি বই এভাবে গোপনে ভাঙ্গারির দোকানে বিক্রি করে দেওয়া চরম অপরাধ। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত সুপারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Bosnia-Herz VS Qatar
Scheduled
25 Jun, 01:00 AM
VS
World Cup