মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বলৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক কারাগারে

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১০:৫৮ এএম
ছবি: প্রতিনিধি
expand
ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরে ১১ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে মুরাদ হোসেন নামে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

অভিযুক্ত মুরাদ হোসেন পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলী গ্রামের কাশিফুল উলুম মাদ্রাসার পরিচালক। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবদুর রহমানের ছেলে সে।

ভিকটিম শিশু ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিসিক এলাকায় তার বাড়ি।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে স্থানীয়দের সহায়তায় ওই মাদ্রাসা থেকে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় পরদিন মঙ্গলবার সদর থানায় মামলা দায়ের করে শিশুটির মা হোসনেয়ারা।

শিশুটির ভগ্মিপতি মো. মোহন জানান, তার শ্যালক কাশিফুল উলুম মাদ্রাসায় হেফজ বিভাগের শিক্ষার্থী। গত তিন বছর আগে সে ওই মাদ্রাসায় ভর্তি হয়। আবাসিকে থেকে লেখাপড়া করতো সে। সোমবার (২২ জুন) বিকেলে শিশুটির মা তাকে দেখতে মাদ্রাসায় যায়। তখন শিশুটি ওই মাদ্রাসায় থাকবে না বলে তার মাকে জানায়। কেন থাকবে না, এনিয়ে চাপাচাপি করলে সে শিক্ষক দ্বারা শারিরীক নির্যাতনের কথা তার মায়ের কাছে তুলে ধরে।

শিশুটির বরাত দিয়ে তিনি আরও জানান, গত ১৪ জুন (রোববার) রাতে মাদ্রাসার পরিচালক শিশুটিকে হাত-পা টিপতে বলে। এরপর সুযোগ বুঝে তাকে বলৎকার করে। তার শাশুড়ী বিষয়টি জানতে পেরে তিনি স্থানীয় লোকজনকে জানায়। লোকজন ওই মাদ্রাসার পরিচালককে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনাটি স্বীকার করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন