সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের হামলার হুমকির কয়েকঘণ্টা পর ইরানে বিস্ফোরণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০২:৩১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় বুধবার (৮ জুলাই) রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বন্দর আব্বাসে ইরানের সবচেয়ে বড় বন্দর অবস্থিত।

গতকাল যুক্তরাষ্ট্রের সেনারা এখানে হামলা চালায়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানে আজও তারা শক্তিশালী হামলা চালাবেন। এরপরই বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেলো।

এর কিছুক্ষণ পরই দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানের সিরিকে বিস্ফোরণের খবর পাওয়া যায়। এটি একটি উপকূলীয় শহর। যুক্তরাষ্ট্রের সেনারা গতকাল এখানেও হামলা চালায়।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন