বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির আশায় কমলো তেলের দাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৯:৩১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শিগগিরই হতে পারে একটি চুক্তি। এমন ইঙ্গিত দেওয়ার পরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।

যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এমন একটি সমঝোতা হতে পারে, যার ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও স্বাভাবিকভাবে উন্মুক্ত থাকবে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা কমেছে। সাম্প্রতিক মাসগুলোতে এই আশঙ্কার কারণেই তেলের দাম দ্রুত বেড়েছিল।

এর প্রভাবে যুক্তরাষ্ট্রের প্রধান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৬ দশমিক ৩২ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট নর্থ সি অপরিশোধিত তেলের দামও কমে ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে গেছে।

সূত্র: আল জাজিরা

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন