মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ, পাকিস্তান ও চীন সীমান্তে ভারতের ৫ বিলিয়নের নতুন প্রকল্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৪:৪৭ পিএম আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৫:০০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশ, পাকিস্তান ও চীন সীমান্তবর্তী এলাকায় রেল অবকাঠামো উন্নয়নে প্রায় ৪ দশমিক ৭ বিলিয়ন (৪৭০ কোটি) মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে ভারত। সোমবার (০৩ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আগামী দুই বছরের মধ্যে এ অর্থ ব্যয় করা হবে। এর আওতায় পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, রাজস্থান, আসাম এবং উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে নতুন রেললাইন, ও বিদ্যমান রেল নেটওয়ার্ক উন্নয়নের কাজ করা হবে।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, আগামী দুই বছরে ভারতের মোট রেল অবকাঠামো ব্যয়ের প্রায় ২২ শতাংশই সীমান্তবর্তী রাজ্যগুলোর এ প্রকল্পে বরাদ্দ থাকবে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই বিনিয়োগের মাধ্যমে এমন রেল অবকাঠামো গড়ে তোলা হবে, যা একদিকে বেসামরিক পরিবহনে ব্যবহৃত হবে, অন্যদিকে প্রয়োজনে সামরিক রসদ ও সেনা পরিবহণেও কাজে লাগানো যাবে। পাশাপাশি দীর্ঘদিন অবকাঠামোগতভাবে পিছিয়ে থাকা সীমান্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।

তবে ভারতীয় রেল মন্ত্রণালয় এ পরিকল্পনা নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে সম্পর্কের পরিবর্তন, ২০২৫ সালে পাকিস্তানের সঙ্গে সংঘাত এবং বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর সীমান্ত নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে ভারত নতুন করে গুরুত্ব দিচ্ছে।

এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ইতোমধ্যে পাকিস্তান সীমান্তে নতুন সড়ক নির্মাণ, ডোকলাম এলাকার অবকাঠামো উন্নয়ন, কাশ্মীরকে ভারতের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করা বিশ্বের সর্বোচ্চ রেলসেতু উদ্বোধন এবং উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ১ হাজার ৭০০ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণসহ একাধিক প্রকল্প বাস্তবায়ন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: ব্লুমবার্গ

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন