সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১২:০৪ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার সকালে সংঘটিত এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১১টা ২৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্র ছিল মধ্য সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু শহর থেকে প্রায় ৪৬ কিলোমিটার পূর্ব–দক্ষিণ–পূর্ব দিকে।

সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। তুলনামূলক অগভীর গভীরতায় হওয়ায় কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই সঙ্গে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন