

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানটি হেড অব সার্ভিস প্ল্যানিং অ্যান্ড ডেলিভারি পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, বিমা, চিকিৎসা ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
পদের নাম: হেড অব সার্ভিস প্ল্যানিং অ্যান্ড ডেলিভারি
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে বিএসসি অথবা এমএসসি
অন্যান্য যোগ্যতা: নেতৃত্ব, যোগাযোগ, প্রকল্প ব্যবস্থাপনা, স্টেকহোল্ডার ব্যবস্থাপনা, নির্বাহী পর্যায়ে উপস্থাপনার ক্ষেত্রে ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, বিমা, চিকিৎসা ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট।
আবেদনের শেষ সময়: ০৯ আগস্ট ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।