সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির হারিকেনের ছবি সংবলিত পোস্ট সামনে এনে কী ইঙ্গিত করলেন সারজিস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১০:১০ পিএম আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১০:২৭ পিএম
সারজিস আলম। ছবি: এনপিবি গ্রাফিক্স
expand
সারজিস আলম। ছবি: এনপিবি গ্রাফিক্স

বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি-বিএনপির ভেরিফায়েড এক্স একাউন্ট থেকে ২০২৩ সালের ৪ জুন-এ শেয়ার করা একটি ছবি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেন।

রোববার (০২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুকে ছবিটি শেয়ার করেন সারজিস আলম।

ছবিটি শেয়ার করে সারজিস আলম ছবিতে থাকা একই ক্যাপশনই নিজেও ক্যাপশন হিসেবে ব্যবহার করেন।

ঘটনাটি আলোচনায় আসে গত ২০২৩ সালের ৪ জুন বিএনপির বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে হারিকেনের সম্বলিত একটি ছবি শেয়ার করা পর আবারও বর্তমান প্রেক্ষাপটকে উদ্দেশ্য করে আবারও ছবিটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

হারিকেনের ছবি সংবলিত বিএনপির এক পোস্টে লেখা হয় 'হারিকেন নিজেও ভাবেনি এই শতভাগ বিদ্যুতের যুগে সে আবার তার ভরা যৌবন ফিরে পাবে!' পোস্টটি মূলত সারাদেশে চলমান সাম্প্রতিক লোডশেডিংকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে বলে মন্তব্যের ঘরে আলোচনা করছে নেটিজেনরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন