সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ এর অভ্যুত্থানে যাত্রাবাড়িতে নিহতের সংখ্যা নিয়ে নতুন তথ্য

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০২:৩৭ এএম আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৪:৩২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চব্বিশের গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ি থানার সামনের ঘটনা তদন্তে গণশুনানিতে ৮৫ জন নিহত হওয়ার তালিকা পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রবিবার (২ আগস্ট) দুপুর দুইটা থেকে বিকাল পর্যন্ত ওই গণশুনানি অনুষ্ঠিত হয়। চব্বিশে আন্দোলনের সময় যাত্রাবাড়ি থানার সামনে আহত ও নিহতদের স্বজনরা এই গণশুনানিতে অংশ নেন।

চিফ প্রসিকিউটর বলেন, আমরা প্রাথমিকভাবে প্রায় ৮৫ জনের একটা তালিকা পেয়েছি। এই তালিকায় আরও সংযোজন হতে পারে। যাত্রাবাড়ির ঘটনার বিচার দ্রুত শেষ করতে একটি তদন্ত রিপোর্ট দেওয়া হবে বলেও জানান তিনি।

আমিনুল ইসলাম বলেন, সিরিজ অফ অকারেন্স যেগুলো হয়েছে এগুলো আমরা একটা ইনভেস্টিগেশনে এনে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট সাবমিট করব এবং একটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সেই বিচার প্রক্রিয়াটা শেষ করব।

যাত্রাবাড়ি থানার সামনে নিহত হওয়া তাইউম ভুঁইয়া হত্যার মামলাটি এরই মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে বলেও উল্লেখ করেন চিফ প্রসিকিউটর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন