সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সমকামিতার অভিযোগের পর থেকেই সর্বমিত্রের সঙ্গে মোসাদ্দেকের দূরত্ব

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১২:৩৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সমকামিতা ও এলজিবিটি অধিকার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠায় সহকর্মী সর্বমিত্রকে এড়িয়ে চলছেন বলে জানালেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ। একই সঙ্গে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে সর্বমিত্রের প্রতি প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১ আগস্ট) ফেসবুকে দেওয়া এক পোস্টে মোসাদ্দেক সর্বমিত্রকে উদ্দেশ করে একাধিক প্রশ্ন তোলেন। তার দাবি, সমকামী ব্যক্তিদের সঙ্গে সর্বমিত্রের সম্পর্কের বিষয়ে জানতে চাওয়া হলেও তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দেননি।

মোসাদ্দেক অভিযোগ করেন, সমকামিতার অভিযোগে অভিযুক্ত এক বহিরাগত ব্যক্তিকে ছাড়িয়ে আনার পর তার চিকিৎসার খোঁজ নিতে সর্বমিত্র গিয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী, এ ঘটনাকে তিনি সংশ্লিষ্টতার ইঙ্গিত হিসেবে দেখছেন।

চলতি বছরের জানুয়ারিতেও সর্বমিত্রের বিরুদ্ধে সমকামী অধিকারের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ উঠেছিল উল্লেখ করে মোসাদ্দেক জানান, সেই সময় থেকেই তিনি সর্বমিত্রের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন এবং ব্যক্তিগত যোগাযোগ সীমিত করেছেন বলে জানান।

বিষয়টি প্রকাশ্যে আনার কারণ ব্যাখ্যা করে মোসাদ্দেক বলেন, অভিযোগ সামনে আসার পরদিনই তিনি এ নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেন। অতীতেও শহীদুল্লাহ হলের একটি ঘটনার মতো বিভিন্ন অনিয়মের বিষয়ে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলো প্রকাশ করেছেন বলেও উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে সর্বমিত্রের কাছে সমকামী অধিকার (এলজিবিটি অধিকার) বিষয়ে স্পষ্ট অবস্থান জানতে চান মোসাদ্দেক। তিনি বলেন, সর্বমিত্র সমকামী অধিকার আন্দোলনের পক্ষে নাকি বিপক্ষে—এ বিষয়ে জনসম্মুখে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দেওয়া উচিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন