মঙ্গলবার
২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০২:০২ এএম
expand
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা 

পেরুর সীমান্ত সংলগ্ন কলম্বিয়ার আমাজন অঞ্চলে উড্ডয়নের সময় কলম্বিয়ার সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। বিমানটিতে ৮০ থেকে ১১০ জন সেনা সদস্য থাকার সম্ভাবনা রয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, পুয়ের্তো লেগুইজামো থেকে সৈন্যদের বহন করার সময় বিমানটি উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে দুর্ঘটনা ঘটে।

বিধ্বস্ত বিমানটি যুক্তরাষ্ট্রে নির্মিত হারকিউলিস সি-১৩০ মডেলের। এর আগে, গত ফেব্রুয়ারিতে বলিভিয়ার আল্টো শহরে একই ধরনের হারকিউলিস সি-১৩০ বিমান বিধ্বস্ত হলে ২০ জনের বেশি নিহত এবং ৩০ জন আহত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন